ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশ্রণে তৈরি এই প্রিমিয়াম সফট জরি কাতান শাড়ি আপনার সৌন্দর্যকে এনে দেবে রাজকীয় আভিজাত্য। অত্যন্ত উন্নতমানের সফট সিল্ক ফেব্রিক এবং অল-ওভার গর্জিয়াস গোল্ডেন জড়ি বুননের সমন্বয়ে তৈরি এই শাড়িটি যেমন মসৃণ, তেমনি হালকা ও পরতে আরামদায়ক। শাড়িটির জমিন জুড়ে থাকা নান্দনিক ফ্লোরাল মোটিফ এবং আকর্ষণীয় কন্ট্রাস্ট বর্ডার একে করেছে আরও গর্জিয়াস ও চোখে পড়ার মতো।
শাড়িটির রয়্যাল ব্লু এবং ডিপ মেরজেন্টা কালার কম্বিনেশন অত্যন্ত মার্জিত ও অভিজাত, যা যেকোনো উৎসব বা অনুষ্ঠানে আপনাকে দেবে এক অনন্য ও আত্মবিশ্বাসী লুক। সাথে থাকা ম্যাচিং কাজের ব্লাউজ পিস দিয়ে আপনি আপনার পছন্দমতো ডিজাইনে ব্লাউজ তৈরি করে পুরো সাজে পূর্ণতা আনতে পারবেন। বিয়ে, রিসেপশন, উৎসব কিংবা যেকোনো পারিবারিক অনুষ্ঠানে যারা আভিজাত্যের সাথে আরামের খোঁজ করেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস।