ঐতিহ্যবাহী বুননের এক অনন্য উদাহরণ এই কাঞ্চিপুরম সফট সিল্ক শাড়ী। উন্নতমানের সফট সিল্ক কাপড়ে তৈরি হওয়ায় শাড়িটি পরতে অত্যন্ত আরামদায়ক এবং দেখতেও ভীষণ অভিজাত। শাড়িজুড়ে থাকা সূক্ষ্ম মোটিফ ও ক্লাসিক ডিজাইনের বর্ডার এটিকে দিয়েছে এক অনন্য রাজকীয় সৌন্দর্য।
রঙের গভীরতা ও কন্ট্রাস্ট বর্ডারের নিখুঁত সমন্বয় শাড়িটিকে করেছে আরও আকর্ষণীয় ও চোখে পড়ার মতো। সাথে থাকা ম্যাচিং ব্লাউস পিস দিয়ে নিজের স্টাইল অনুযায়ী ব্লাউস তৈরি করার সুযোগ থাকছে।
বিয়ে, পূজা-পার্বণ, উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা যেকোনো স্পেশাল অকেশনে এই শাড়ী আপনাকে দেবে পরিপাটি, মার্জিত ও আত্মবিশ্বাসী লুক। যারা ঐতিহ্যের সাথে আধুনিক রুচির সমন্বয় পছন্দ করেন, তাদের জন্য এই কাঞ্জিপুরম শাড়ী একটি নিখুঁত পছন্দ।